মহাদেবপুরে রাধাকৃষ্ণের পাথরের মূর্তি উদ্ধার
মঙ্গলবার (১৫ এপ্রিল) মহাদেবপুর থানাধীন সাফাপুর ইউনিয়নের বিনোদপুর উত্তর পাড়া গ্রামের মোঃ শহিদুল ইসলাম, পিতা—মৃত তছির উদ্দিনের একটি পুরাতন পুকুর খননের সময় স্থানীয় লোকজন একটি রাধাকৃষ্ণের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার করেন। সংবাদ পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং উদ্ধারকৃত মূর্তিটি জব্দ করেন। মূর্তিটির ওজন ৭ কেজি ৭০০ গ্রাম। ....




